মুক্তিযুদ্ধের
সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত
কিশোরগঞ্জের করিমগঞ্জের অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ খালাস চেয়ে আপিল আবেদন
করেছেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম
কোর্টের আপিল বিভাগে এ আপিল করেন তিনি।
অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদের আইনজীবী মাসুদ রানা সাংবাদিকদের বলেন, আজ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। খালাস চেয়ে করা মোট ৪৭৫ পৃষ্ঠার আবেদনে যুক্তি দেখানো হয়েছে আটটি। আবেদনে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন।
গত ৩ মে অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ ও তার ভাই সেনাবাহিনীর বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি একজনকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ডাদেশ। একই মামলার ওই পাঁচ আসামির মধ্যে গ্রেফতার রয়েছেন শামসুদ্দিন আহমেদ। বাকি চারজন পলাতক থাকায় আপিল করেননি তারা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দু’জন হচ্ছেন গাজী আব্দুল মান্নান ও হাফিজ উদ্দিন। এছাড়া আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় আজহারুল ইসলামকে।

No comments:
Post a Comment