Wednesday, June 1, 2016

টেস্টের সেরা বোলার এন্ডারসন

টেস্ট ক্রিকেটে ক্যারিয়ারে প্রথমবারের মত আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে স্থানে বসলেন ইংল্যান্ড পেসার জেমস এন্ডারসন। ভারতের রবীচন্দ্রন অশ্বিনকে সরিয়ে টেস্টের শীর্ষস্থান দখল করলেন এন্ডারসন। চলমান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুটিতে দুর্দান্ত পারফরমেন্সের ফল হিসেবে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান লাভ করেন ইংলিশ পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে নামার আগে র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে ছিলেন এন্ডারসন। লিডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেট নেন তিনি। এরপর চেস্টার লি স্ট্রিটে দ্বিতীয় টেস্টে ৮ উইকেট শিকার করলে দুই ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ১৮তে। প্রথম দুই টেস্টে দুর্দান্ত এমন পারফরমেন্সে ৭৯ পয়েন্ট সংগ্রহ করেন এন্ডারসন। তাতে অশ্বিনকে সরিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেন তিনি।
টেস্ট ক্যারিয়ারে এই প্রথমবারের মত র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন এন্ডারসন। ফলে দ্বিতীয়স্থানে নেমে গেছেন অশ্বিন। আর তৃতীয়স্থানে নেমে গেছেন এন্ডারসনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড। দ্বিতীয় টেস্টে ৮ উইকেট নিয়ে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে ৪৫০ উইকেট শিকারের কৃতিত্ব দেখান এন্ডারসন। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টই দাপটের সাথে জিতেছে ইংল্যান্ড। ফলে সিরিজও নিশ্চিত করে ফেলেছে তারা। প্রথম টেস্ট ইনিংস ও ৮৮ রানে এবং দ্বিতীয় টেস্ট ৯ উইকেট জিতে নেয় ইংলিশরা। আগামী ৯ জুন লর্ডসে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
বোলারদের টেস্ট র‌্যাঙ্কিং :
র‌্যাঙ্কিং বোলার রেটিং
জেমস এন্ডারসন (ইংল্যান্ড) ৮৮৪
রবীচন্দ্রন অশ্বিন (ভারত) ৮৭১
স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ৮৬৯
ইয়াসির শাহ (পাকিস্তান) ৮৪৬
ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা) ৮৪১
রবীন্দ্র জাদেজা (ভারত) ৭৮৯
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ৭৫৭
জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) ৭৪১
মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা) ৭২৪
১০ ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা) ৭১৭

No comments:

Post a Comment