জিম্বাবুয়ের
কোচ ডেভ হোয়াটমোরকে বরখাস্ত করা হয়েছে। সেইসাথে দেশটির অধিনায়ক হ্যামিল্টন
মাসাকাদজাকেও সরিয়ে দেয়া হয়েছে। নেতৃত্বের বাটন উঠতে পারে মাসাকাদজার
ডেপুটি গ্রায়েম ক্রেমারের হাতে। ভারতের জিম্বাবুয়ের সফরের আগ দিয়ে এই
সিদ্ধান্ত নেয়া হলো।
জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে দলের সব সিনিয়র সদস্যদের সঙ্গে আলোচনা করে। কিছুদিন আগে ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে জিম্বাবুয়ের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। তারা সুপার টেনে উঠতেই ব্যর্থ হয়। জিম্বাবুয়েকে টপকে ওই গ্রুপ থেকে সুপার টেনে চলে যায় আফগানিস্তান। টি২০ বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতেও আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে, টি২০ দুটি সিরিজেই হেরে বসে জিম্বাবুয়ে। ধারণা করা হচ্ছে, লাগাতার ব্যর্থতার কারণেই বরখাস্ত করা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকার সাবেক কোচ হোয়াটমোরকে।
অন্তর্বর্তী কোচ হিসেবে হোয়াটমোরের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার মাখায়া এনটিনি। বিবৃতিতে বলা হয়, সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক টাটেন্ড তাইবুকে নতুন কনভেনর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি হাই পারফরম্যান্সের উন্নতিতে কাজ করবেন।

No comments:
Post a Comment