Thursday, June 16, 2016

মালিকের বিরুদ্ধে বাস কন্ডাক্টরের ‘চিনি প্রতিশোধ’!

কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে অনেক উপায় অবলম্বন করতে শুনেছেন। কিন্তু এমন প্রতিশোধের কথা হয়তো আর শুনেননি। প্রতিশোধ নিতে সাধারণত ধ্বংসাত্মক কিছু ব্যবহার করা হয়। কিন্তু ব্যতিক্রম এই বাস কন্ডাক্টর। সে মালিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ব্যবহার করেছে চিনি। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরুর মুলকি পুলিশ স্টেশন এলাকায় গত ১৩ জুন। নাইরেবাইলুর বাসিন্দা সতিশ কারকেরা (৩২) গত ছয় মাস ধরে মুলকি-কারকালা রুটে চলাচলকারী সাইলেন পরিবহনে কন্ডাক্টর হিসেবে কাজ করছিল। কিন্তু ওই বাসের মালিক জানারধন পুজারি টাকা মেরে দেয়ার অভিযোগে সম্প্রতি বহিষ্কার করে তাকে। মালিকের ভাষ্য অনুযায়ী, সতিশকে কয়েকবার শুদ্ধ হওয়ার সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু সে বার বার একই কাজ করছিল।
যে কারণে গত সপ্তাহে তাকে বাদ দেয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, কাজ বন্ধ হয়ে যাওয়ার পর সে মালিকের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার চিন্তা করতে থাকে। পরিকল্পনা অনুযায়ী এক রাতে সে এক কেজি চিনি নিয়ে চলে যায় বাসটি যেখানে পার্কিং করা থাকে সেখানে। আশপাশে যখন কেউ ছিল না তখন জ্বালানি ট্যাঙ্কটি খুলে সেখানে ওই চিনি ভরে দেয়। পরদিন কয়েকটি ট্রিপ মারার পরই বাসটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ম্যাকানিককে দেখালে বেরিয়ে আসে সেই অদ্ভুত কাণ্ডটি। মালিক এ ব্যাপারে সতিশকে সন্দেহ করে থানায় অভিযোগ জানায়। আটকের পর সতিশও সে ঘটনা স্বীকার করে নেয়। কন্ডাক্টরের এই ‘চিনি প্রতিশোধে’ মালিকের এক লাখ টাকা দন্ডি লাগে। এরপর ওই মালিক তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, আমরা ব্যাপারে আপস-মীমাংসার চেষ্টা করছি। আমরা সতিশকে বলছি মালিকের ওই ক্ষতির টাকা পরিশোধ করতে।
সূত্র: টাইমস অফ ইনডিয়া

No comments:

Post a Comment