সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো ঈদ বোনাস পেতে চানর সংসদ সদস্যরাও
(এমপি)। আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার (গাইবান্ধা-৩) আজ
সংসদে এমপিদেরও জন্যও ঈদ বোনাসের দাবি করেন। তিনি বলেন, দেশের সবাই ঈদ
বোনাস পান। কিন্তু আমরা কেন বোনাস পাই না, তাই আমরা সবাই বোনাস চাই। এসময়
সংসদ সদস্য টেবিলে চাপড়িয়ে তার বক্তব্যকে সমর্থন করেন। সংসদে বাজেট
আালোচনায় অংশ নিয়ে ডা. ইউনুস আলী সরকার বলেন, সরকারি পিয়ন থেকে শুরু করে
সচিব পর্যন্ত সবাই ঈদ বোনাস পান। বৈশাখেও বোনাস দেওয়া হয়।
আমরা কেন বোনাস
পাই না। তাই আমাদেরও বোনাসের ব্যবস্থা করা হোক। তিনি প্রত্যেক সংসদ সদস্যের
জন্য একশ কোটি টাকার বরাদ্দের দাবি জানিয়ে বলেন, আগে যে ২০ কোটি থোক
বরাদ্দ দেওয়া হয়েছিল, তা দিয়ে সংসদ সদস্যরা এলাকার উন্নয়ন করেছেন। এখানে
একটি পয়সাও এমপিদের পকেটে যায়নি বলে আমি বিশ্বাস করি। তাই ১০০ কোটি টাকা
বরাদ্দ দিলে উন্নয়ন আরও তরান্বিত হবে। সংসদ সদস্যদের বিরুদ্ধে টিআর কাবিখার
টাকা চুরির অভিযোগকে অসত্য দাবি করে তিনি বলেন, কথায় কথায় বলা হয় এমপিরা
টিআর খায়; আসলে কথাটা সত্যি না। সব সংসদ সদস্যই একতম হবেন এমপিরা কোনো টিআর
খায় না। আমরা সবাই এলাকার উন্নয়ন করি।

No comments:
Post a Comment