মহেশখালীতে শীর্ষ সন্ত্রাসী ফরিদ ডাকাত বন্দুকযুদ্ধে নিহত, একজনকে কুপিয়ে হত্যা।
স.ম.ইকবাল বাহার চৌধুরী ঃ
কক্সবাজারের মহেশখালী উপজেলায় সন্ত্রাসীদের দু‘গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী ফরিদুল আলম প্রকাশ ফরিদ ডাকাত(৪০) নিহত হয়েছে । কালারমারছড়া পুলিশ ফাড়ীর আইসি এসআই বোরহাান এ প্রতিদেককে জানান, আজ ১১ জুলাই ভোর ৪ ঘটিকার সময় কালারমারছড়া উত্তর নলবিলা মাঝেরপাড়া এলাকায় সন্ত্রাসীদের দু‘গ্রুপের বন্দুকযুদ্ধ চলছে এমন খবর পেয়ে তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফরিদুল আলম ফরিদ ডাকাতকে গ্রেফতার করে থানায় প্রেরন করি। থানা পুলিশ সুত্রে জানা যায় তাকে চিকিৎসার জন্য কক্সবাজার নিয়ে গেলে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। মহেশখালী থানা সুত্রে জানা যায় ,থানার তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী
ডাকাত ফরিদ কালারমারছড়া উত্তর নলবিলা মাঝের পাড়া এলাকার বদিউল আলমের পুত্র এবং হত্যা, ডাকাতি, পুলিশ এ্যসল্ট ওদর্ষণ সহ১৬ মামলার
ফলাতক আসামী। তাকে দীর্ঘদিন ধরে পুলিশ গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। অপরদিকে
শাপলাপুর-গোরকঘাটা সড়কে ষাইটমারা সীমান্তের গলাচিরা ব্রিজ এলাকা
নামক স্থানে গতকাল রবিবার রাত সাড়ে ১১ টার দিকে রাস্তায় ব্যাড়িকেট দিয়ে
ইউনিয়নের ২ নং ওয়ার্ড জেমঘাট, নয়াপাড়া এলাকার নুরুল আলম প্রকাশ লেইট্যার
ছেলে লোকমান হাকিম (৩৫) কে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে একদল
দুর্বৃত্ত।

No comments:
Post a Comment