যৌথবাহিনীর
কমান্ডো অভিযানের মধ্য দিয়ে গুলশান-২ এর ৭৯ নম্বরের হলি আর্টিসান ক্যাফেতে
১২ ঘণ্টার জিম্মি সঙ্কটের অবসান হয়েছে। র্যাবের গোয়েন্দা শাখার প্রধান
লে. কর্নেল আবুল কালাম আজাদ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ভেতরে পাঁচজন মারা
গেছে, ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির ব্যাপারে
এখন পর্যন্ত বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের
পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শনিবার সকাল সাড়ে ৭টায় অভিযান শুরুর ৪৫
মিনিটের মাথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, পরিস্থিতি
তাদের নিয়ন্ত্রণে। তবে এর পৌনে এক ঘণ্টা পর ওই রেস্তোরাঁর ভেতর থেকে কয়েকটি
গুলির শব্দ শোনা গেছে। সকাল পৌনে নয়টার দিকে একটি বিস্ফোরণের শব্দ শোনা
গেছে। ঘণ্টা খানেকের এই অভিযানে ব্যাপক গোলাগুলি চলে। প্যারা কমান্ডোদের
সঙ্গে সেনাবাহিনীর সাঁজোয়া যান অংশ নেয় অভিযানে। আধা ঘণ্টায় সহ¯্রাধিক
রাউন্ড গুলির পাশাপাশি শ’ খানেক বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যায় দূর
থেকেও। পরে সেনা সাঁজোয়া যান হলি বেকারির দেয়াল ভেঙে ভেতরে ঢোকে। ওই
কম্পাউন্ডের বাইরের দিকে থাকা পিজা কর্নার এ সময় গুঁড়িয়ে যায়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment