Saturday, July 2, 2016

৬ হামলাকারী নিহত, একজন ধরা পড়েছে: প্রধানমন্ত্রী

গুলশানে হলি আর্টিজন রেঁস্তোরায় যৌথবাহিনীর কমান্ডো অভিযানে ৬ হামলাকারী নিহত ও একজন ধরা পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা অল্প সময়ের মধ্যেই অপারেশন শেষ করতে পেরেছি। আমরা সন্ত্রাসীদের খতম করতে সক্ষম হয়েছি। অপারেশন সফল হয়েছে, কমান্ডো অপারেশনে ১৩ জনকে বাঁচাতে পেরেছি। কয়জনকে বাঁচাতে পারিনি, তবে সন্ত্রাসীদের ছয়জনই মারা যায়, একজন ধরা পড়েছে। আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম ও ময়মনসিংহ-জয়দেবপুর দুই মহাসড়ক চার লেনের উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে এ ধরনের সন্ত্রাসী হামলা এর আগে কখনো ঘটেনি। গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যখন অপারেশনের প্রস্তুতি নিচ্ছে সেটা সরাসরি সম্প্রচার করছে টেলিভিশনগুলো। এমনকি যখন পোষাক পরছে, তারা কোথায় মুভ করছে তাও প্রচার করছে তারা। তাদের বোঝা উচিত, ভেতরে থাকা সন্ত্রাসীরাও এসব দেখছে। তাই টেলিভিশনগুলোকে আরো দায়িত্বশীল হওয়া উচিত।

No comments:

Post a Comment