Thursday, July 14, 2016

মহেশখালীর শাপলাপুরে নিহত লোকমানের পিতার আকুতি দেখার কি কেউ আছে ?

ছালাম কাকলী : কক্সবাজার জেলার মহেশখালী শাপলাপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বালি ব্যবসায়ী লোকমান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের পিতা বৃদ্ধ নুরুল আলম। শাপলাপুর ইউনিয়নের নয়াপাড়ার বৃদ্ধ নুরুল আলম কান্নায় ভেঙ্গে পড়ে সাংবাদিকদের জানান, তার পুত্র লোকমান দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে নতুন ব্রিজ এলাকাস্থ আব্দুল আল নোমান কলেজ সংলগ্ন এলাকায় বসবাস করে আসছে। এ সুবাদে বিভিন্ন ব্যবসা করে তার পুত্র কয়েক কোটি টাকার মালিক হয়েছে। বর্তমানে তার ব্যবসা প্রসারিত হয়ে কক্সবাজার ও মহেশখালীতে বিস্তৃতি লাভ করে। কিন্তু জে.এম ঘাট এলাকার ডাঃ উসমান সহ একদল যুবক গত ১মাস ধরে তার পুত্র লোকমান  থেকে মোটা অংকের চাঁদা দাবী করে আসছে। এ চাঁদা না দেয়ায় তার পুত্রকে প্রতিপক্ষের লোকজন কয়েক দফায় হুমকিও দিয়েছে। সর্বশেষ উসমানের নির্দেশে একদল সন্ত্রাসী তার পুত্রকে গত ১০ জুলাই রাতে গুলি করে হত্যা করেছে বলে দাবী করে তিনি মহেশখালী থানায় একটি এজাহার দায়ের  করেন। এই এজাহারকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রতিপক্ষ আসামীগণ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দেন-তদবীর চালিয়ে যাচ্ছে। এমনকি তার নিহত পুত্র লোকমানের দাফন ও দায়ের করা মামলার বিষয়ে স্থানীয় ইউ.পি সদস্য আব্দুস ছালাম আমাকে সহযোগীতা করায় প্রতিপক্ষ আসামীরা বিভিন্নভাবে উক্ত মেম্বারকে হয়রানি করার জন্য তদবীর চালিয়ে যাচ্ছে। এছাড়া তিনি ক্ষোভ প্রকাশ করে আরো জানান, আমার পুত্র লোকমানের প্রকৃত হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত লোকমানের পিতা বৃদ্ধ নুরুল আলম আরো জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট আইন  প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

No comments:

Post a Comment