Thursday, July 14, 2016

কক্সবাজারের ঈদগাঁওতে বিয়ের ৪দিন আগে নারীর আত্মহত্যা

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদরঃ কক্সবাজার সদরের ঈদগাঁওতে বিয়ের ৪দিন আগে এক নারী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৪ জুলাই বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে ইউনিয়নের উত্তর শিয়া পাড়া এলাকায়। জানা যায়, ঐ এলাকার হাকিম আলীর মেয়ে রোজিনা আক্তার পরিবারের অজান্তে কিটনাশক পান করে নিজবাড়ীতে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে বিষয়টি আঁচ করতে পেরে অপরাপর সদস্যরা উদ্ধার পূর্বক ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে তার মৃত্যু ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঐ মহিলার সাথে পার্শ্ববর্তী দরগাহ পাড়া এলাকার এক যুবকের সাথে কাবিন নামা সম্পাদন হয়েছিল। উভয় পরিবারের সিদ্ধান্ত মোতাবেক ১৮ জুলাই বিবাহের ধার্য্য তারিখ ছিল। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভুইয়া জানান, ময়না তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment