ঋতু বৈচিত্রের দেশ, আমাদের এ বাংলাদেশ।
পৃথিবীর বুকে এক অনাবিল আনন্দের ঝর্ণাধারা ছড়িয়ে দেয় এই ঋতু। তাই বর্ষার
অবসানে অপূর্ব শোভা ধারণ করে শরতের নিজস্বতা মিশে রয়েছে কাশফুলের সাথে। আর
কাশফুলের অপরূপ সৌন্দর্য পুলকিত করে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। শরৎতের
মেঘহীন নীল আকাশে গুচ্ছ গুচ্ছ সাদা মেঘের ভেলা কেড়ে নেয় প্রকৃতি প্রেমিদের
মন। গাছে গাছে শিউলির মন মাতানো সুবাসে অনুভূত হয় শরতের ছোঁয়া। তবে অবিরাম
না হলেও শরতেও বর্ষণ হয়।
চারপাশের শুভ্রতার মাঝে সেই বৃষ্টিও সবার মনে
আনন্দের বার্তাই বয়ে আনে। প্রকৃতির এ অপরূপ শোভা সান্নিধ্য চায় প্রিয়
মানুষগুলোর। আজ মাইলের পর মাইল হেঁটেও শরতের সেই আগের দিনের চিত্র পাওয়া
দুস্কর হয়ে দাঁড়িয়েছে। কোথাও কাশবন দেখা গেলেও শরতের আর কোন দৃশ্য চোখে পড়ে
না। কিন্তু কিছু সুখ-দুঃখ-আনন্দের স্মৃতি মানুষের মনে আজীবন গেঁথে থাকে।
শরৎও তাই। অন্য কিছুর মত এ কাশবন আজ হারিয়ে যাওয়ার পথে। যা হয়তো একদিন
মানুষের মনিকোঠায় স্মৃতি হয়ে গেঁথে থাকবে।

No comments:
Post a Comment