![]() |
| বায়েজিদের মা (অজ্ঞান হয়ে পাশে আছে) ও বোন সুমাইয়া |
পরিবারের
দু’বেলা মুঠো খাবার জোগাড় করতে স্বামী সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ
রয়েছেন। এরই মধ্যে পাঁচ মাসের শিশু বায়েজিদ অসুস্থ। কথা ছিল সাগর থেকে ফিরে
ছেলেকে নিয়ে যাবে ডাক্তার দেখাতে। বেশি অসুস্থ হয়ে পড়ায় হাসপাতলে নিয়ে যান
শিশুটির মা। শিশুটি পুষ্টিহীনতা, রক্তশূন্যতা, কোষ্টকাঠিন্যসহ বিভিন্ন
রোগে ভুগছিলো শিশুটি। শনিবার কুয়াকাটা থেকে বরগুনা সদর হাসপাতলে ভর্তি করলে
চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। হাসপাতাল সুত্রে জানাগেছে, কুয়াকাটা
উচাইন পাড়ার খলিল হাওলাদারের ছেলে বায়েজিদকে তার মা রেক্সনা বেগম ডাক্তার
দেখাতে বরগুনা জেনারেল হাসাপাতালে নিয়ে আসে। শিশুটি হঠাৎ করে সন্ধ্যার দিকে
বেশি অসুস্থ্য হয়ে পড়ে এবং কিছুক্ষণ পরেই মারা যায়। শিশুটিকে নিয়ে বাড়িতে
যাওয়ার মত টাকা ছিল না রেক্সনার হাতে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ও বরগুনার
স্থানীয় লোকজন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। শিশু বায়জিদের লাশ নিয়ে বাড়িতে
পাঠানোর ব্যবস্থা করা হয় ওই নারীকে। শিশুটির মা রেক্সনা কান্না জড়িত কন্ঠে
বলেন, তার স্বামী মাছ ধরতে গিয়ে সাগরে ঝড়ের কবলে পরে ট্রলার ডুবে গেলে এক
সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। রেক্সোনার আপন বলতে সাড়ে তিন বছরের মেয়ে সুমাইয়া
ও একমাত্র বোন ছাড়া আর কেউ নেই। তার বোন চট্টগ্রামে থাকে। আর স্বামীর দিকে
একমাত্র ভাশুর সেলিম হাওলাদার (স্বামীর বড় ভাই) আছেন বলে তিনি জানান।

No comments:
Post a Comment