সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট ভবনের কাছে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। ভবনটির পাশের একটি হোটেল এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। প্রাণহানির খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী প্রতিনিধি জানিয়েছেন, তিনি গুলির শব্দও শুনেছেন। বিস্ফোরণের শব্দটি ছিল বিকট।
তিনি বলেন, প্রেসিডেন্ট প্রাসাদের প্রধান চেকপয়েন্টের কাছে থাকা এসওয়াইএল হোটেল এলাকায় বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণের দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে এর আগের কয়েকটি বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আল-কায়েদা-সংশ্লিষ্ট আল শাবাব যোদ্ধারা।

No comments:
Post a Comment