এম.রমজান আলী,
মহেশখালী (ককসবাজার) প্রতিনিধিঃ কুতুবজোম ইউনিয়নের বিলপাড়া এলাকার ২
সন্তানের জননী পারুল আক্তার (২৫) এর উপর ২২ আগষ্ট রাত ৯টার দিকে স্বামী শাহ
আলম অতিরিক্ত মদপান করে অমানবিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে। বর্তমানে
পারুল আক্তার মহেশখালী হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে। প্রত্যক্ষদর্শীরা
জানান, ১১বছর পুর্বে ধইল্যার পাড়া এলাকার মৃত বদি আলমের পুত্র শাহ আলমের
সাথে শরীয়তের বিধি বিধান মতে পারুল আক্তারের বিবাহ’র বন্ধনে আবদ্ধ হন।
বিবাহের পরবর্তী সময় থেকে স্বামী শাহ আলম নিয়মিত মদপান করে স্ত্রীর উপর
নির্যাতন করেই আসছে। উক্ত ঘটনা নিয়ে সামাজিক ও আইনগত ভাবে বিচার শালিশ
হয়েছে এরপরে ও স্বামী নির্যাতন এক মুহুর্তের জন্য বন্ধ করেনি। সংসারিক
জীবনে তাদের ২ সন্তান শান্ত (১০) ও শাহরাজ (৬) রয়েছে। আহত পারুল আক্তার
পিতা জানান, আমার মেয়ের উপর নিয়মিত ভাবে নির্যাতন করে আসছে প্রতিনিয়ত আমার
কাছ থেকে বিভিন্ন অযুহাত দিয়ে টাকা চেয়ে থাকে। তা দিতে অপারগতা প্রকাশ করলে
শাহ আলম মদপান করে পারুল আক্তারের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। তাই
প্রশাসনের কাছে সু-বিচার দাবী করছি। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার
প্রক্রিয়া চলছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment