শাহিদ মোস্তফা শাহিদ,
কক্সবাজার সদরঃ ঈদগড়ে একই রাতে পৃথক স্থানে ৭ বসতবাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির
ঘটনা ঘটেছে। ইউনিয়নের ঘিলাতলি ও পূর্ণগ্রামে সংঘটিত এ ঘটনায় পুরো ইউনিয়নে
ডাকাত আতঙ্ক বিরাজ করছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ২২ আগষ্ট গভীর রাতে ঈদগড়
ইউনিয়নের ঘিলাতলির ৫টি বসতবাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ভূক্তভোগীদের
মতে, ১০/১২ সদস্যের সশস্ত্র ডাকাতদল বাড়ীর দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।
পরে অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণ ও মুল্যবান জিনিসপত্র লুট করে। এ সময়
ডাকাতদের এলোপাথাড়ী মারধরে গৃহকর্তা শাহ আলম, স্থানীয় উচ্চ বিদ্যালয় পড়–য়া
সানজিদা বেগম, ছৈয়দ আলমসহ ৫ জন আহত হয়। স্থানীয়রা এদেরকে উদ্ধার করে
চিকিৎসার ব্যবস্থা করে। ডাকাতির শিকাররা হচ্ছেন উক্ত এলাকার শাহ আলম, নুর
মোহাম্মদ, মোহাম্মদ কালু ও মীর আহমদ। এদিকে একই রাতে অনুরূপ কায়দায়
ইউনিয়নের পূর্ণগ্রামের দু’বসতঘরে ডাকাতরা হানা দিয়ে সর্বস্ব লুট করে নিয়ে
যায়। ডাকাতির শিকাররা হচ্ছেন আমির হোছন ও মালয়েশিয়া প্রবাসী সুলতান আহমদ।
এদিকে ১ রাতে ৭ বসতবাড়ীতে সশস্ত্র ডাকাতির ঘটনায় পুরো এলাকায় ডাকাত আতঙ্ক
বিরাজ করছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment