নতুন নায়িকা বুবলীর চলচ্চিত্রে অভিষেক হতে
যাচ্ছে আসছে ঈদে বসগিরি ও শুটার ছবি দু’টি মুক্তির মাধ্যমে। এ দুই ছবিতে
বুবলী অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে। এ দু’টি ছবিরই নায়িকা
ছিলেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের অন্তর্ধানের পর অন্য কোনো জনপ্রিয়
নায়িকাকে না নিয়ে সংবাদ পাঠিকা বুবলীকে কেন নায়িকা করা হলো? এ প্রশ্ন
দর্শক-সমালোচকদের। বুবলী জানিয়েছেন, শাকিব খান নিজে তাকে ফোন করে
চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কেন? শোনা যাচ্ছে, বুবলীর
সাথেই শাকিব খান চাইছেন তার নতুন জুটি তৈরি হোক। শাকিব খান প্রযোজিত প্রিয়া
রে এবং বদিউল আলম খোকনের নতুন ছবিতেও নাকি কিং খানের নায়িকা হতে যাচ্ছেন
বুবলী।
অপু বিশ্বাস যেমন গত ছয়-সাত বছরে শাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের
বিপরীতে অভিনয় করেননি, বুবলীর ক্ষেত্রেও কি তাই হবে? এমনও শোনা যাচ্ছে,
শাকিব খানের মনের রাজ্যে নতুন সম্রাজ্ঞী নাকি বুবলী। সত্যি কি তাই? এসব
প্রশ্নের উত্তর জানা যাবে মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘নতুন
জুটি’তে। আমব্রিনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে তারা নিজেদের নতুন জুটির
আদ্যোপান্ত, রসায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, শাকিব
খান বুবলীর জন্য র্যাপ সংও গেয়েছেন।

No comments:
Post a Comment