ভারতের ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি
অধিনায়ক মহন্দ্রে সিং ধোনির সাথে ১১ বছরের সম্পর্ক ছিন্ন করলো বিশ্বখ্যাত
কোমলপানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পেপসিকো’। ধোনির জায়গায় ভারতের টেস্ট
অধিনায়ক বিরাট কোহলির সাথে চুক্তি করেছে ‘পেপসিকো’। টেস্ট না খেলায়
ব্র্যান্ড প্রতিনিধি হিসেবে ধোনির মূল্যমান কমে গেছে বলে মনে করে
‘পেপসিকো’। তবে মূল্যমান বেড়েছে কোহলির। তাই কোহলির সাথে সম্পর্ক গড়লো
‘পেপসিকো’। ২০০৫ সালে ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচিন
টেন্ডুলকারের সাথে চুক্তি বাতিল করে ধোনিকে ব্র্যান্ড প্রতিনিধি করে
পেপসিকো। এরপর সেই সম্পর্ক চলছিলো চুক্তি মোতাবেক।
তবে এবার সেই সর্ম্পকে ভাঙন ধরালো পেপসিকো। কারণ ব্র্যান্ড প্রতিনিধি হিসেবে ধোনির মূল্যমান কমে গেছে। ২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় দিয়ে শুধুমাত্র ওয়ানডে ও টি-২০ খেলছেন ধোনি। টেস্ট না খেলাতেই মূল্যমান কমে গেছে ধোনির। তাই ধোনির সাথে আর চুক্তি নবায়ন করেনি পেপসিকো। এ ব্যাপারে পেপসিকোর ভাইস প্রেসিডেন্ট বিপুল প্রকাশ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো, পেপসিকো পণ্যটিকে বীরের মর্যাদায় প্রতিষ্ঠিত করা। বর্তমানে দেশের ক্রিকেটে ধোনির চেয়ে উঁচুতে রয়েছেন কোহলি। তাই ধোনির সাথে চুক্তি নবায়ন করা গেলো না। কোহলিই আমাদের নতুন ব্র্যান্ড প্রতিনিধি।’ পেপসিকো চুক্তি নবায়ন না করাতে খুব বেশি চিন্তিত নন ধোনির ম্যানেজার অরুন পান্ডে। তিনি বলেন, ‘এটি নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। ধোনি ব্র্যান্ড মূল্য কমে গেছে এটা আমরা মনে করি না। এখন ধোনির সাথে সেভেন নামে যে ব্র্যান্ড এসেছে, তারা ভালো করবে।’ অতীতে ১৮টি ব্র্যান্ডের প্রতিনিধি থাকা ধোনি বর্তমানে ১০টি ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ। ব্র্যান্ড প্রতিনিধি হিসেবে প্রতিবছরে ধোনির আয় ৫ থেকে ৬ কোটি রুপি। পক্ষান্তরে বর্তমানে ১৫টি ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন কোহলি। ব্র্যান্ড প্রতিনিধি হিসেবে কোহলির আয় ৮-১০ কোটি রুপি।

No comments:
Post a Comment