বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন। জানা গেছে, রিজভী অসুস্থ মর্মে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেছিলেন। কিন্তু বিচারক সময়ের আবেদন না মঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১৮ই সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। ২০১৩ সালের নভেম্বর মাসে রাজধানীর মতিঝিল থানার কমলাপুর এলাকায় হরতাল কর্মসূচি পালনের সময় ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment