Friday, August 19, 2016

চট্টগ্রামে ‘আনসারুল্লাহ’র তিন সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রামে। গত রাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও জিহাদি বই উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মো. ফরহাদ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র মো. এমরান ও বেসরকারি শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের সাবেক ছাত্র আহমেদ রনি। তাদের মধ্যে ফরহাদকে নগরের ডবলমুরিং এলাকা থেকে, এমরানকে কর্ণফুলী এলাকা থেকে ও আহমেদ রনিকে পটিয়ার দলঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের (চট্টগ্রাম) অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হওয়ার কথা স্বীকার করেছেন। আনসারুল্লাহ সদস্যদের সঙ্গে গোপনে বৈঠক করার কথাও জানিয়েছেন তারা। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।

No comments:

Post a Comment