রাশিয়ায়
প্রথম সন্ত্রাসী হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে আইএস। বুধবার
রাজধানী মস্কোর কাছে দু’ব্যক্তি পুলিশ সদস্যদের হত্যার চেষ্টা করে। কিন্তু
তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ হামলার দায় স্বীকার করে আইএস। এ খবর
দিয়েছে লন্ডনের অনলাইন ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, রাশিয়ার মাটিতে
আইএসের এটাই প্রথম হামলা। বুধবার তাদের দু’সদস্য বালাশিকা সড়কে পুলিশ
কর্মকর্তাদের হত্যার চেষ্টা করে। এ সময় তাদের হাতে ছিল সামরিক অস্ত্র ও
দুটি কুড়াল। তারা পুলিশ পোস্টে আক্রমণ চালানোর সময় গুলি করে একজনকে হত্যা
করার কথা স্বীকার করেছে রাশিয়ার ইনভেস্টিগেশন কমিটি। তারা বলেছে, আরেকজন
প্রতিরোধ গড়ে তোলার পর তাকেও হত্যা করা হয়েছে। এ সময় দু’পুলিশ কর্মকর্তা
আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা মারাত্মক। তবে তার প্রাণহানী হওয়ার আশঙ্কা
কম। ওদিকে হামলাকারীদের একটি ভিডিও প্রচার করেছে আইএসের প্রচারণা বিষয়ক
এজেন্সি। বৃহস্পতিবার রাতে প্রচারিত ওই ভিডিওতে তাদেরকে আইএস নেতা আবু বকর
আল বাগদাদির প্রতি আনুগত্য স্বীকার করতে দেখা যায়। এ দু’ হামলাকারীর নাম
উথমান মারদালোভ ও সেলিম ইরাইলভ। আইএস তাদেরকে আইএসের সাহসী যোদ্ধা বলে
প্রশংসা করেছে। প্রচারিত ওই ভিডিও ব্যাপ্তি দেড় মিনিট। এতে হামলাকারীরা
রাশিয়ায় আরও হামলা চালানোর হুমকি দিতে দেখা যায়। ওদিকে জুলাইতে বালাশিখা
এলাকায় আইএসের প্রতি সমর্থন থাকায় বেশ কিছু মানুষকে আটক করেছে রাশিয়ার
নিরাপত্তা রক্ষাকারীরা। তবে বুধবারের দু’হামলাকারীদের ওই সময় গ্রেপ্তার করা
হয়েছিল কিনা তা জানা যায় নি। তারা চেচেন বিদ্রোহী বলে ধারণা করা হতো।
উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে কয়েক দশক ধরে উত্তর ককেশাস অঞ্চলে সশস্ত্র লড়াই
চালিয়ে যাচ্ছে বিচ্ছিন্নতাবাদী চেচেন ও জঙ্গি গোষ্ঠীগুলো। এ সংঘাতের ফলে
রাশিয়াতে বেশ কিছু বড় ধরণের সংঘর্ষ হয়েছে। ধারণা করা হয়, চেচেন কয়েক হাজার
সদস্য যোগ দিয়েছে আইএসে। তার মধ্যে একটি গ্রুপের সিনিয়র কমান্ডার ও প্রচারক
ছিলেন আবু ওমর আল শিশানি। তিনি ‘চেচেনের ওমর’ নামে পরিচিত ছিলেন। এ বছরের
শুরুতে আমেরিকার বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে খবর বেরিয়েছিল। ওদিকে
ইরাক ও সিরিয়ায় রাশিয়া ও অন্য যেসব দেশ বিমান হামলা চালাচ্ছে তাদের
বিরুদ্ধে হামলা চালাতে বার বার আহ্বান জানায় আইএস।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment