Wednesday, August 31, 2016

কারাগারে পাঠানো হলো মীর কাসেম আলীর রিভিউ রায়

মীর কাসেম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর রিভিউ খারিজের রায় কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে উদ্দেশে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায়ে কপি কারাগারের উদ্দেশে পাঠানো হয়। সেখান থেকে রায়ের কপি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ যাবে। এ কারাগারেই মীর কাসেম আলী রয়েছেন।  কাশিমপুর কারাগারে পৌছানোর পর ওই রায় মীর কাসেম আলীকে পাড়ে শোনানো হবে এবং তার কাছে জানতে চাওয়া হবে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা করবেন কি না।  মঙ্গলবার সন্ধ্যায় আপিল বিভাগ থেকে ২৯ পৃষ্ঠার রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।
সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসান রায়ের কপি ট্রাইব্যুনালে নিয়ে আসেন। ট্রাইব্যুনালে রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক তা গ্রহণ করেন। এরপর দণ্ড কার্যকরের জন্য অবহিতপত্র তৈরি করা হয়। রায় ও অবহিতপত্রে স্বাক্ষর করেন ট্রাইব্যুনালের তিন বিচারপতি। সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেগুলো নিয়ে কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হন ট্রাইব্যুনালের সিনিয়র গবেষণা কর্মকর্তা ফাহিম ফয়সাল। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক সাংবাদিকদের জানান, এসব কাগজপত্র বুধবার সকালে পাঠানো হবে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়সহ সংশ্লিষ্টদের কাছে।

No comments:

Post a Comment