Wednesday, August 31, 2016

মীর কাসেম আলীর রিভিউ আবেদনের রায় প্রকাশ

মীর কাসেম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগের দেয়া রায় প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ২৯ পৃষ্ঠার রিভিউ আবেদনের এই রায় বিচারপতিরা স্বাক্ষরের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।  এ বিষয়ে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার মো: সাব্বির ফয়েজ (প্রশাসন ও বিচার) জানান,
বিচারকদের স্বাক্ষরের পর রিভিউ রায় প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, ২৯ পৃষ্ঠার এ রায় সুপ্রিম কোর্ট থেকে বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে। নিয়ম অনুযায়ী রায়ের কপি ট্রাইব্যুনাল থেকে কারাগারে পাঠানো হবে। এরপর কারাকর্তৃপক্ষ মীর কাসেম আলীকে রায় পড়ে জানতে চাইবে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন কি না।

No comments:

Post a Comment