শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও (কক্সবাজার)-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে
সৈনিকলীগ কক্সাবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার
বিকাল ৪টায় শহরের পালংকি হোটেলে জেলা সভাপতি তৈয়ব উল্লাহ মাতবরের
সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুরুল আজিম কনকের উপস্থাপনায়
বক্তব্য রাখেন মহেশখালী সভাপতি আবু জাফর সিদ্দিক, শহর শাখার সভাপতি মুবিন
উদ্দীন, রামু আহবায়ক মিজানুল হক রাজা, জেলা প্রচার সম্পাদক আবু রাজিব,
সৈনিকলীগ নেতা ফরিদুল আলম, মুজিবুল হক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
ঈদগাঁও সভাপতি মোস্তফা কামাল হেলালী, আলমগীর, আবদুল্লাহ, হুমায়ুন কবির,
কামাল হোছাইন মুন্না, নুর মোহাম্মদ, মাহফুজুর রহমান, সাহাব উদ্দীন, মিজানুর
রহমান, রমজান আলী, মনজুর আলম শেখ, মোহাম্মদ নাছির, ইবনে হাসান রিফাতসহ
অসংখ্য নেতাকর্র্মী। উক্ত আলোচনা সভায় ঈদগাঁও সাংগঠনিক উপজেলার বর্তমান
সেক্রেটারী দিল মোহাম্মদ সংগঠনের দায়-দায়িত্ব সঠিকভাবে পালন ও কোন
অনুষ্ঠানে যোগদান না করায় তাকে অব্যাহতি দিয়ে কামাল হোছাইন মুন্নাকে
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সভা শেষে দেশ ও জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদত বরণকারীদের স্মরণে
দোয়া কামনা করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment