পবিত্র
ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির সময় নির্ধারণ
করা হয়েছে। আগামী ২৬ আগস্ট থেকে উত্তরবঙ্গের বিভিন্ন রুটের বাসের অগ্রিম
টিকিট বিক্রি শুরু হবে। তবে দক্ষিণবঙ্গগামী বাসের অগ্রিম টিকিট ছাড়ার দিন
এখনও চূড়ান্ত করা হয়নি। গত সোমবার বাস মালিক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত
নেয়া হয়েছে বলে জানা গেছে। ওই সভায় উপস্থিত ছিলেন হানিফ পরিবহনের জ্যেষ্ঠ
মহাব্যবস্থাপক আবদুস সামাদ। তিনি গণমাধ্যমকে বলেন, গতকাল সোমবার গাবতলীতে
বাস মালিক সমিতির কার্যালয়ে বাস মালিকদের প্রতিনিধিদের নিয়ে এক সভা
অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় আগামী ২৬ আগস্ট থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর
অগ্রিম বাসের টিকিট বিক্রি শুরু হবে। তবে অন্যান্য জেলার বিষয়ে সভায়
সিদ্ধান্ত হয়নি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment