জামায়াতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে সাদা পোশাকের পুলিশ ও বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্যও মোতায়েন রয়েছে বিভিন্ন স্থানে। হরতালের কারনে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক দিনের তুলনায় কম লক্ষ্য করা গেছে। তবে রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। ভিআইপি রোডে রিকশা চলতে দেখা গেছে। বাস টার্মিনালগুলোতে খবর নিয়ে জানা গেছে হরতালের কারণে আজ সকালে দূর পাল্লার কোন যানবাহন রাজধানী ছেড়ে যায়নি এবং রাজধানীতেও কোন দূর পাল্লার যানবাহন প্রবেশ করেনি। তবে লঞ্চ, ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক আছে। রাজধানীর গুরুত্বপূর্ন এলাকাগুলো ঘিরে রেখেছে বিপুল সংখ্যক পুলিশ। বিশেষ করে সচিবালয় এলাকা,
আদালত চত্ত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ লক্ষ্য করা যায়। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি লক্ষ্য করা গেছে কম। কোন কোন অফিসের প্রধান ফটক বন্ধ করে ভেতরে কাজ করতে দেখা গেছে। হরতালের কারণে রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী প্রতিষ্ঠান-সংস্থা বন্ধ রয়েছে। মহানগর পুলিশের মিডিয়া সেলের ডিসি মাসুদুর রহমান বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন রয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে ‘হত্যার সরকারি ষড়যন্ত্রের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনিসহ আটক সব জামায়াত নেতার মুক্তির দাবিতে আজ সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি দিয়েছে জামায়াত। গতকাল এক বিবৃতির মাধ্যমে জামায়াত এই হরতাল আহবান করে।
No comments:
Post a Comment