![]() |
| ওবায়দুল খান |
উইলস্
লিটল ফ্লওায়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার ঘাতক ওবায়দুল্লাহ
খানকে নীলফামারীর ডোমার উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে গ্রেফতার
করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে ঢাকা মহানগর পুলিশের ডিসি মিডিয়া মাসুদুর
রহমান জানিয়েছেন। ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার
মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে। তাঁর বাবা মৃত আবদুস সামাদ।
অষ্টম
শ্রেণির ছাত্রী সুরাইয়া গত বুধবার পরীক্ষা শেষে স্কুলের সামনের
পদচারী-সেতু দিয়ে সড়কের ওপারে যাওয়ার সময় এক বখাটে তাকে ছুরিকাঘাত করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সুরাইয়া মারা
যায়। এ ঘটনায় তার মা তানিয়া হোসেন রমনা থানায় এলিফ্যান্ট রোডের ইস্টার্ন
মল্লিকা শপিং কমপ্লেক্সের একটি দরজির দোকানের কর্মী ওবায়দুল খানকে আসামি
করে মামলা করেন।

No comments:
Post a Comment