শাহিদ মোস্তফা শাহিদ,
কক্সবাজার সদর: স্পর্শকাতর ও জনগুরুত্বপূর্ণ ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের অপহরণ
বাণিজ্য শুরু হয়েছে। ২৩ আগষ্ট সন্ধ্যায় সড়কের ধুমছাকাটা এলাকা থেকে সশস্ত্র
দূর্বৃত্তরা ব্যবসায়ী ও যুবলীগ নেতাসহ ৩ জনকে অপহরণ করেছে। প্রাপ্ত তথ্যে
প্রকাশ, ঈদগাঁও-ঈদগড় সড়কের ধুমছাকাটা এলাকায় আজ সন্ধ্যায় একটি যাত্রীবাহী
বাস (হিললাইন, কক্সবাজার ছ-১১/১০৬) এ সশস্ত্র ডাকাতদল হানা দেয়। তারা
বেরিকেট দিয়ে গাড়ীটির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে
সর্বস্ব লুট করে। এ সময় উক্ত বাসের ৩ যাত্রীকে অপহরণের খবর পাওয়া গেছে।
অপহৃতরা হচ্ছে ঈদগড় বাজারের দোকানদার মৌলানা হাবিবুর রহমান, পার্বত্য
বাইশারীর মাষ্টার মোতাহেরুল ইসলামের পুত্র স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ
রাসেল এবং বাইশারীর ব্যবসায়ী মোহাম্মদ নাজেম উদ্দীন। খবর পেয়ে রামু থানা,
ঈদগড় আর.আর.এফ.পুলিশ ফাঁড়ি ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ দল
ঘটনাস্থলে গিয়ে অপহৃতদের উদ্ধার তৎপরতা চালাচ্ছিল। ঈদগাঁও পুলিশ তদন্ত
কেন্দ্র আইসি মো. মিনহাজ মাহমুদ ভূঁইয়া ডাকাতি ও অপহরণ ঘটনার সত্যতা
নিশ্চিত করে দূর্বৃত্তদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে বলে জানান। ঈদগড়ের
এক সংবাদকর্মী জানান, কিছুদিন বন্ধ থাকার পর উক্ত সড়কে আবারো অপহরণকারীরা
সক্রিয় হয়ে উঠায় যাত্রী সাধারণের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
ডাকাত, অপহরণকারী, সন্ত্রাসী ও দূর্বৃত্তদের বিরুদ্ধে তিনি আইন-শৃঙ্খলা
বাহিনীর সমন্বয়ে সড়কে নিয়মিত টহল কার্যক্রম জোরদারের দাবী জানান।
Tuesday, August 23, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment