Wednesday, August 31, 2016

প্যারিসে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি রেস্টুরেন্টে গত শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। ফ্রান্সের জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি শামীমা আক্তার রুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রসুল রুবেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদের উপদেষ্টা ড. কামরুল হাসান, সিনিয়র সহ সভাপতি মো: লুৎফর রহমান, সহ সভাপতি আব্দুল করিম মাস্টার, কাকন খান সজিব, সাংগঠনিক সম্পাদক মো: আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল লতিফ টিপু, সহ সাংগঠনিক সম্পাদক মো: দুলাল, দপ্তর সম্পাদক লাবনী হোসেন, অর্থ সম্পাদক প্রফেসর তাসলিমা আক্তার, সহ অর্থ বিষয়ক সম্পাদক এমরান হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেরা বেগম, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইকরামুল হক, সমন্বয়কারী বিষয়ক সম্পাদক পলাশ সরকার, মহিলা বিষয়ক সম্পাদক সাজরিন নাহার,
প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন বাবুল, তানিয়া খানম, আলামিন সরকার, মো ইলিয়াছ সরকার, রুবেল, আজিম, আবু তাহের, এস আলম,মহিন উদ্দিন, আইন উদ্দিন,আশরাফ, মো লিটন প্রমুখ। বক্তারা গণতন্ত্রের সংগ্রামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানান। সংগঠনের সভাপতিসহ বক্তারা বলেন, খালেদা জিয়ার জন্ম হয়েছিল বলেই বাংলা অভিধানে আপোষহীন শব্দটি সার্থক হয়েছে। তার পদচারনা ছিল বলেই গণতন্ত্রের জন্ম হয়েছিল। খালেদা জিয়া আছেন বলেই জাতীয়তাবাদী শক্তির পাল এতো গতিশীল ও শক্তিশালী। তিনি আছেন বলেই মানুষ আজো গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখে। পরে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পশেষে কেক কেটে তার জন্মদিন উদযাপন করেন নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment