ফ্রান্সের স্থানীয় সময় রোববার রাজধানী
প্যারিসের অদূরে লা করনভ মাঠে ফ্রাঙ্কো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন ফুটবল
টুর্নামেন্ট ২০১৬-এর সেমিফাইনাল, ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
হয়। টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নূরুল ইসলামের পরিচালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউরিপিয়ান প্রবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশনের
উপদেষ্ঠা ও আমি ভয়াজের স্বত্ত্বাধিকারী এস এইচ হায়দার। বক্তব্য রাখেন
ফ্রাঙ্কো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি হাবীবুর রহমান খান ও
টুর্নামেন্ট আহ্বায়ক জালাল আহমেদ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আবু তাহের
সরকার, জনাব সালাহউদ্দিন, গোলাম ফারুক ভুইয়া, আবুল খায়ের লস্কর প্রমুখ।
উল্লেখ্য, এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। গত ২১ আগস্ট সকাল ১১টায় থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খেলার মাধ্যমে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সমাপ্তি হয়। ২৮ আগস্ট সেমি ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণ ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় ববিনি টিম, রানার্সআপ হয় জেনারেশন ওয়ান টিম আর তৃতীয় স্থান অধিকার করে গারসারসেল টিম।

No comments:
Post a Comment