Saturday, September 3, 2016

ইসরাইলের বিপক্ষে খেলবেন না রোসি

ড্যানিয়েল ডি রোসি
আগামী সোমবার ইসরাইলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারছেন না ইতালিয়ান মিডফিল্ডার ড্যানিয়েল ডি রোসি। তবে এই ম্যাচে ফিরতে পারেন ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি। ইতালিয়ান ফুটবল ফেডারেশন এমন ইঙ্গিতই দিয়েছে। বৃহস্পতিবার বারিতে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-১ গোলে পরাজিত হয় ইতালি। ম্যাচটিতে ৩৩ বছর বয়সী ডি রোসি ইনজুরিতে পড়ায় গ্রুপ-জি’র বাছাইপর্বের ম্যাচে তার আর খেলা হচ্ছে না।
এর আগে অবশ্য কোচ গিয়ামপিয়েরো ভেঞ্চুরা জানিয়েছিলেন, পারিবারিক কারণে ইসরাইল সফরে যাচ্ছেন না বনুচ্চি। কিন্তু জুভেন্টাসের এই ডিফেন্ডার শনিবারই দলের সাথে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। দুই বছর বয়সী ছেলে অসুস্থ থাকার কারণে বনুচ্চির খেলা নিয়ে শঙ্কা ছিলো। বনুচ্চি ফিরলেও তার জুভ সতীর্থ সেন্টার ব্যাক আন্দ্রে বারজাগলিকে নিয়ে শঙ্কা রয়েছে।

No comments:

Post a Comment