Saturday, September 3, 2016

ইনজুরি গুরুতর, বাদ পড়লেন মেসি

অবসর ভেঙে বেরিয়ে এলেও ভাগ্য সহায় হল না মেসির। বিশ্বকাপের বাছাই পর্বের পরের ম্যাচ থেকে বাদ পড়লেন ফুটবলের এই জাদুকর। ফলে ভেনেজুয়েলার বিপক্ষে অধিনায়ককে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে। উরুগুয়ের বিপক্ষে কুঁচকির সমস্যা নিয়ে মাঠে নামেন মেসি। ব্যথা নিয়েই পুরো ম্যাচে দুর্দান্ত খেলেন, জয়সূচক একমাত্র গোলটিও করেন এই বার্সেলোনা তারকা। ম্যাচ শেষে নিজেই প্রচণ্ড ব্যথার কথা জানান,
'আমার কুঁচকিতে অনেক ব্যথা কিন্তু আমার কারণে যে ঝামেলার তৈরি হয়েছে তাতে আমি ভেনেজুয়েলার বিপক্ষেও খেলতে চাই। তবে খেলতে পারব কিনা জানি না।' তবে শুক্রবার অনুশীলন শেষে এডগার্দো বাউসা বলেন, 'মেসি খেলতে পারবে না। তাকে নিয়ে আমরা কোনোরকম ঝুঁকি নিতে পারি না। অবশ্যই তার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।' ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা তাদের পরের ম্যাচটি খেলবে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর ৬টায়।

No comments:

Post a Comment