পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। গত আগস্টে দেশের মাটিতে ভারতের বিপক্ষে খেলা তৃতীয় ও শেষ টেস্টের ১৪ জনের দলের সঙ্গে যোগ হয়েছেন ওয়ারিক্যান। চার টেস্ট খেলা এই স্পিনারের অন্তর্ভুক্তি ছাড়া আর কোনো পরিবর্তন নেই। ১৫ জনের দলে উইকেটরক্ষক শেন ডরিচসহ সাত ব্যাটসম্যান আছেন।
অধিনায়ক জেসন হোল্ডারের সঙ্গে আছেন আরও দুই অলরাউন্ডার কার্লোস ব্রাফেট ও রোস্টন চেইজ। তিন ডান-হাতি পেসারের সঙ্গে আছেন একজন করে লেগ স্পিনার ও বাঁ-হাতি স্পিনার। আগামী ১৩ অক্টোবর দুবাইয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেগ ব্র্যাথওয়েইট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্রাফেট, ড্যারেন ব্রাভো, শাই হোপ, রোস্টন চেইজ, মিগুয়েল কামিন্স, শেন ডরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, লিয়ন জনসন, মারলন স্যামুয়েলস, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিক্যান। ওয়েবসাইট।
No comments:
Post a Comment