Thursday, September 8, 2016

ঈদের বিশেষ সেলিব্রেটি গেম শো লাক বাই চান্স

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে আসছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালা। এই আয়োজনের সাত দিনই থাকছে বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে ঈদের বিশেষ সেলিব্রেটি গেম শো ‘লাক বাই চান্স’। সাত পর্বের এই বিশেষ গেম শোটি উপস্থাপনা করেছেন চিত্রনায়ক ফেরদৌস এবং ফারহানা নিশো। নাটক, চলচ্চিত্র, মডেলিং,
ক্রিকেটারসহ অন্যান্য অঙ্গনের তারকাদের জুটিবদ্ধ করে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। গেম শোটির চারটি রাউন্ডের প্রতিটি রাউন্ডেই অংশগ্রহণকারীদের সবার জন্যই থাকছে আকর্ষণীয় সব গিফট। এ ছাড়া অনুষ্ঠানটির শুরু এবং শেষে থাকছে দুটি স্পেশাল রাউন্ড। অনুষ্ঠানটি ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে।

No comments:

Post a Comment