Saturday, September 3, 2016

কক্সবাজারে 'ব্ল রেইড', প্রথম দিনে গ্রেফতার ৪৮

জঙ্গি তৎপরতা ঠেকাতে ও পর্যটন শহর কক্সবাজারের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হয়েছে পুলিশের 'ব্লক রেইড'। এই অভিযান ঈদ পর্যন্ত চলবে।
প্রথম দিন শুক্রবার রাতে শহরের এন্ডারসন রোডসহ  বিভিন্ন এলাকায় পুলিশ সুপার শ্যামল কুমার নাথের নেতৃত্বে চলা কয়েক ঘণ্টার এই অভিযানে আটক করা হয়েছে ৪৮ জনকে।
এদের মধ্যে ১০ জনকে ৬ মাস, ৯ জনকে ১ মাস করে কারাদণ্ড এবং ৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, অপরাধীদের তথ্য শনাক্তের পাশাপাশি ইতোপূর্বে যেসব বাড়িওয়ালারা নিজেদের তথ্য দিয়েছেন তা সঠিক কিনা এবং যারা তথ্য দেননি এবং আবাসিক হোটেল-মোটেল রেজিস্টারে নাম অর্ন্তভুক্তি না করে যারা অবস্থান করছেন 'ব্লক রেইড' অভিযানে এসব বিষয় শনাক্ত করা হচ্ছে।
শহরের বিভিন্ন স্থানে পুলিশের পাঁচটি টিম পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, পর্যটন শহরকে অপরাধমুক্ত রাখতে পুলিশের অভিযান প্রতিনিয়ত চলছে। এবার অন্যভাবে বিশেষ অভিযান চালানো হচ্ছে। ঈদের আগ পর্যন্ত এই অভিযান নিয়মিত চলবে।
>>>নতুন বার্তা ডটকম

No comments:

Post a Comment