Saturday, September 3, 2016

আত্মসমর্পণ না করলে সব জঙ্গির একই পরিণতি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন আত্মসমর্পণ না করলে সব জঙ্গির একই পরিণতি হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর তেজঁগাও পলিটেকনিক ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। তিনি বলেন, আমরা নিহত জঙ্গি মুরাদ ওরফে জাহাঙ্গীর ওরফে ওমরকে জীবিত গ্রেপ্তার করতে চেয়েছিলাম। কিন্তু অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সে হামলা।এসময় বাধ্য হয়ে পুলিশ আত্মরক্ষার্থে কাউন্টার অ্যাটাক করে। অভিযানের সময় জঙ্গিরা পুলিশের উপর আগে হামলা না করলে তাকে জীবিত গ্রেপ্তার করা যেত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযানের সময় চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের প্রয়োজনীয় সকল চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

No comments:

Post a Comment