![]() |
| সাইদ আজমল |
এখনই হাল ছাড়তে রাজি নন পাকিস্তান ও
ক্রিকেট বিশ্বের এক সময়ের এক নম্বর স্পিনার সাইদ আজমল। তাইতো পাকিস্তান
ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অবসর গ্রহণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
জানিযেছেন এখনি ক্রিকেট ছাড়ার কোন পরিকল্পনা নেই তার। জাতীয় দলে ডাক না
পেলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনকে
আজমল বলেন, ‘আমি জাতীয় টি-টোয়েন্টি কাপে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছি।
আমাকে একটি সুযোগ দেয়া উচিত। ব্যর্থ হলে নিজে থেকেই চলে যাবো’। আজমল বলেন,
‘আগের রূপে ফিরে আসার জন্য প্রচুর পরিশ্রম করেছি। আমার ঘরোয়া ক্রিকেটের
পারফরম্যান্সই তার সাক্ষ্য দেবে। পুরো ঘরোয়া ক্রিকেটেই একজনও উপযুক্ত
অফস্পিনার নেই।
আমি ক্লাবের জয়ে
দারুণ ভূমিকা রেখেছি। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের মত আমারো সুযোগ পাওয়া
উচিত’। চলতি বছর পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ৯ ম্যাচে ২০ উইকেট
নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন আজমল।২০১৪ সালের সেপ্টেম্বরে অবৈধ বোলিং
অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তৎকালীন বিশ্বসেরা এই
স্পিনার। এরপর অ্যাকশন শুধরে গত বছর বাংলাদেশ সফরে দলে জায়গা পেলেও
আশনুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি। তখনই চারদিকে ‘আজমল আর আগের রূপে
ফিরতে পারবে না’ এমন কথা ওঠে। এরপর দল থেকে বাদ পড়েন তিনি। ৩৫ টেস্টে ১৭৮
উইকেট, ১১৩ ওয়ানডেতে ১৮৪ উইকেট ও ৬৪ টি-টোয়েন্টিতে ৮৫ উইকেট সাইদ আজমলের।

No comments:
Post a Comment