বরিশালে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের
২৬ নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়ে পুলিশ। সোমবার বরিশাল আদালতে
সরকারি নিবন্ধন কর্মকর্তার (জিআরও) কাছে এ চার্জশিট জমা দেন মহানগরীর
বিমানবন্দর থানার এসআই এইচএম রেদোয়ানুল ইসলাম। এতে অভিযুক্তরা হলেন- জাবেদ
ফরাজি, জিহাদ ফরাজি, মাওলানা মো. হাবিবুর রহমান, হুমায়ুন কবীর তালুকদার,
মো. রনি, হাফিজুর রহমান, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, মঞ্জুর আহমেদ,
মো. জাহাঙ্গীর হোসেন তালুকদার, মোস্তাফিজুর রহমান, আব্দুল আলী ওরফে
তোতা মিয়া, মেহেদি হাসান, মো. জাকির হোসেন জিপু, মো. নাসির উদ্দিন,
সজল, আনোয়ার হোসেন, রাকিব, সানাউল্লাহ চৌধুরী, সজল,
জুবায়ের, সোহেল, শহীদুল ইসলাম ঢালী ও শহিদুল ইসলাম।
মামলা থেকে ৮জনকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন-রফিকুল ইসলাম খান,
আনিসুর রহমান ওরফে নিতাই আনিস, তুষার, মনু, সেলিম তালুকদার, আঃ রহমান
শিকদার, রেজাউল করিম রানা ও আল আমিন। গত বছরের ১৩ জানুয়ারি ঢাকা-বরিশাল
মহাসড়কের শেরেবাংলা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের সামনে ট্রাকে অগ্নিসংযোগ
করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানার এসআই ফিরোজ আলম মুন্সি বাদী হয়ে ৬ জনের
নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলা করেন।

No comments:
Post a Comment