টাঙ্গাইলের
মির্জাপুর উপজেলায় পাইপভর্তি ট্রাক, দুটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের
মধ্যে সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক। তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে
ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৭ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াইল
নয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে এ ঘটনায় মহাসড়কের দু'পাশে
তীব্র যানজটের সৃষ্টি হয়। মির্জাপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায়
পরে যান চলাচল স্বাভাবিক হয়।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, উত্তরবঙ্গগামী পাইপভর্তি একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা দুইটি যাত্রীবাহী বাস ও পিকআপের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে এক বাসযাত্রীর মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। নিহত একজনের লাশ গোড়াই হাইওয়ে থানায় ও অপর জনের লাশ কুমুদিনী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মির্জাপুর থানার ওসি মো. মাইন উদ্দিন বলেন, নিহতদের লাশ গোড়াই হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

No comments:
Post a Comment