Saturday, September 24, 2016

সায়ন্তিকা-শুভশ্রীর সঙ্গে জিতের অভিমান [ভিডিও]

কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতেও অভিনয় করেছেন। মন জয় করে নিয়েছেন এপার বাংলার মানুষেরও। রোজার ঈদে মুক্তি পেয়েছিল জিৎ অভিনীত সিনেমা 'বাদশা'। বেশ কয়েক বছর হলো জিৎ ভক্তরা একেবারেই নতুন এক জিৎকে রূপালী পর্দায় দেখেছেন। বড় বড় চুল। চুলে আবার সোনালী রঙ। 'প্রেম করেছি বেশ করেছি', 'পাওয়ার' এবং সর্বশেষ 'বাদশা' সিনেমায় ঝাকড়া চুলের জিৎকে দেখা গেছে।
তবে জিতের নতুন ওই স্টাইলের প্রশংসা কেউ করেনি। তাই তো আবারও পুরনো রূপে ফিরে এসেছেন তিনি। তার নতুন ছবি 'অভিমান'-এর ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে আগের সেই ছোট চুলের জিৎকেই হাজির করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন টালিগঞ্জের দুই জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ও শুভশ্রী। এক ভেঙে যাওয়া পরিবারকে জোড়া লাগানোর গল্প নিয়ে সিনেমার কাহিনী। আসছে পুজায় মুক্তি পাবে ছবিটি।

No comments:

Post a Comment