আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির
দেয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ ও
স্পিনার আরাফাত সানি। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে চলতি বছরের মার্চ মাস
থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন এ দুই বোলার। শুক্রবার আইসিসি
তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন বৈধ বলে
জানিয়েছে।
ছাড়পত্র পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আরাফাত সানি বলেছেন, খুশি তো লাগছেই। সেই সঙ্গে চিন্তমুক্ত হলাম। তিনি বলেন, পরীক্ষার ফল নিয়ে খুব চিন্তায় ছিলাম। বড় একটা ঝামেলা থেকে বাঁচলাম। এখন খুব শান্তি লাগছে। নতুন বোলিং অ্যাকশন সম্পর্কে সানি বলেন, এটা আমার জন্য চ্যালেঞ্জ। তবে নতুন অ্যাকশনে কিছুদিন বোলিং করলেই মানিয়ে নিতে পারবো।

No comments:
Post a Comment