ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা দল
আটক লিয়াকত আলী বাংলাদেশ বিমান এয়ারলাইনসের এয়ারক্রাফট মেকানিক। বুধবার
সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করার কথা জানিয়েছে শুল্ক গোয়েন্দা
কর্তৃপক্ষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিয়াকত জানান,
এমিরেটস এয়ারলাইনসের
ফ্লাইট নম্বর ইকে ৫৮৬-এর ভেতরে ২৩ নম্বর সিট থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ
করে জুতোর ভেতর লুকিয়ে ফেলেন তিনি। শরীরে ৩০টি বার লুকানো অবস্থায় খুঁজে
পান গোয়েন্দা কর্মকর্তারা। প্রতিটি বারের ওজন ১১৫ গ্রাম। এর আনুমানিক মূল্য
১ কোটি ৭৫ লাখ টাকা। তিনি আরো জানান, ফ্লাইট ইকে ৫৮৬ অবতরণের পর পরিষ্কারের কাজ তদারক করছিলেন তিনি।

No comments:
Post a Comment