রাজধানীর বনশ্রী ও জুরাইন এলাকা থেকে জাল
নোটসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা
হয়। র্যাব-১ জানায়, এক কোটি টাকার বেশি জাল নোট উদ্ধার করা হয়েছে। জব্দ
করা হয়েছে জাল মুদ্রা তৈরির উপকরণ ও সরঞ্জাম। এই ঘটনায় আটক পাঁচজনের মধ্যে
বাংলাদেশ ব্যাংকের সাবেক এক কর্মকর্তা রয়েছেন।
আজ বৃহস্পতিবার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। প্রতি বছরই ঈদের কেনাকাটার মৌসুমে নোট জালিয়াত চক্রের তৎপরতা বাড়ে। কোরবানির ঈদ সামনে রেখে এ বিষয়ে নজরদারি জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। গত এক মাসে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ বেশ কয়েকজন পুলিশের হাতে ধরা পড়েছে।

No comments:
Post a Comment