![]() |
| রফিকুল ইসলাম মিয়া আরজু ও প্রকৌশলী তমাল এসএম পারভেজ (বাম থেকে) |
রাশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের বার্ষিক
বনভোজনে বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৭৮ সদস্যের কমিটিতে
এনআরবি কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজুকে
সভাপতি ও একই ব্যাংকের আরেক পরিচালক প্রকৌশলী তমাল এসএম পারভেজকে সাধারণ
সম্পাদক করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর শনিবার মস্কো নগরীর উপকণ্ঠে ইয়াচাট
ক্লাব পেলিকানের মনোরম প্রাকৃতিক পরিবেশে এ বনভোজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান
অতিথি ছিলেন মস্কোস্থ বাংলাদেশ দুতাবাসের রাষ্ট্রদুত এসএম সাইফুল হক।
বনভোজনে বিভিন্ন পেশার প্রায় ৪০০ প্রবাসী বাংলাদেশী ও রুশ নাগরিক অংশগ্রহণ
করেন।
নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী ও সভাপতি শাহরিয়াজ মিতু
ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। নবনির্বাচিত সভাপতি
রফিকুল ইসলাম মিয়া আরজু ও সাধারণ সম্পাদক তমাল এসএম পারভেজ দুজনই সর্বোচ্চ
রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে বাংলাদেশ সরকারের কাছ থেকে সিআইপি সম্মাননা
পেয়েছেন। অনেক বছর ধরে তারা পরিবারসহ রাশিয়ায় বসবাস করছেন। মস্কোর
বাংলাদেশী কমিউনিটিতে তারা দুজনই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হিসেবে
পরিচিত। নতুন কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- বেলায়েত হোসেন
(সহসভাপতি), নজরুল ইসলাম (সহসভাপতি), শাহরিয়াজ মিতু (সদস্য), ড. শহিদুল হক
(সদস্য), ড. শফিকুল ইসলাম (সদস্য) প্রমুখ। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন
রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদুত এসএম সাইফুল হক।

No comments:
Post a Comment