Thursday, September 8, 2016

রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ইস্যুতে প্যারিসে মুক্ত আলোচনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি অভিজাত রেস্টুরেন্টে সম্প্রতি ফ্রান্স বাংলা প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল উপজেলায় ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রস্তাবিত তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ইস্যুতে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা । ফ্রান্স বাংলা প্রেসক্লাবের ট্রেজারার মোহাম্মদ মাহবুব হোসাইনের সঞ্চালনায় মুক্তালোচনায় প্রবাসী বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, কমিউনিটি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গঠন মূলক বক্তব্য রাখেন। মুক্তালোচনায় অংশ নেন আশির দশকের বিপ্লবী ছাত্রনেতা বাগপার চেয়ারম্যান এডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন,
বিএনপির ফ্রান্স শাখার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, বিশিষ্ট পরিবেশবিদ ড. কামরুল হাসান, জাতীয় পার্টির ফ্রান্স শাখার সভাপতি এ কে এম আলমগীর, কমিউনিটি ব্যাক্তিত্ব টি এম রেজা, জিয়া পরিষদ ফ্রান্সের সভাপতি খান মনির হোসেন, জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদ ফ্রান্সের সভানেত্রী শামীমা আখতার রুবী, বিএনপি নেতা খোরশেদ মাদবর, বিএনপি ফ্রান্স শাখার মুক্তিযুদ্ধোবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওমর গাজী, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক বাসুদেব গোস্বামী, আবুল খায়ের, রেজাউল করিম রকি, আবুল কালাম আযাদ ও মিজানুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ দ্বীপ।

No comments:

Post a Comment