Saturday, September 24, 2016

এক ওয়াসিমেই ধরাশায়ী ক্যারিবীয়রা

ইমাদ ওয়াসিমের ঘূর্ণিজাদুতে উড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টি ২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। শুক্রবার রাতে দুবাইয়ে টস জিতে ফিল্ডিং নেন তরুণ পাকিস্তানের নেতৃত্ব দেয়া সরফরাজ আহমেদ। স্পিনতোপের মুখে এক বল বাকি থাকতেই ১১৫ রানে গুটিয়ে যায় ব্রাথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করে ডুয়েন ব্রাভো। এছাড়া আর মাত্র একজন দুই অংকে পৌঁছাতে সক্ষম হন, জেরেমি টেইলর ২১। পাকিস্তানের পক্ষে স্পিনার ইমাদ ওয়াসিম ১৪ রানে নেন ৫ উইকেট।
দুটি উইকেট পান সোহেল তানভীর। জয়ের সহজ লক্ষ্য পাকিস্তান ৩৪ বল হাতে রেখে মাত্র একটি উইকেট হারিয়ে তুলে নেয়। দলীয় ২৮ রানে শারজিল খান (২২) আউট হলেও খালিদ লতিফ আর বাবর আজম দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। বাবর আজম ৩৭ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় করেন ৫৫। আর খালিদ লতিফের সংগ্রহ ৩২ বলে ৩৪ রান। ম্যাচ সেরা হয়েছেন বল হাতে একাই ক্যারিবীয়দের উড়িয়ে দেয়া ইমাদ ওয়াসিম।

No comments:

Post a Comment