Wednesday, September 21, 2016

কক্সবাজারের চকরিয়া-পেকুয়ার সাবরেজিস্ট্রার সার্টিফিকেট জালিয়তির অভিযোগে আটক

স.ম.ইকবাল বাহার চৌধুরী: কক্সবাজারের চকরিয়া-পেকুয়ার সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার দাসকে আটক করেছে দুদক। সার্টিফিকেট জালিয়তির অভিযোগে পেকুয়ার সাব-রেজিস্টার অফিস থেকে গত কা বুধবার দুপুর সাড়ে ১২টায় তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন। আটককৃত পরিতোষ পেকুয়া উপজেলা সাব রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছে। দুদকের উপসহকারী আকমেদ ফরহাদ হোসেন জানান, পরিতোষ কুমার দাস মুজিব নগরী কর্মচারী হিসেবে ১৯৮৫ সালে ২৭মে সাব-রেজিস্ট্রার পদে মনোনিত হন। ওই সময় তিনি এইচ এস সি পাস হলেও সার্টফিকেট দাখিল করেছেন এমএসসি পাসের। তথ্য গোপন রেখে জাল সার্টিফিকেট দিয়ে চাকরী করার অভিযোগে বুধবার তার বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় মামলা করা হয়েছে। পরিতোষ চাকরিতে যোগদান করেছেন ২০০৯ সালের ৯ সেপ্টম্বর। চাকরিতে যোগদানের পর থেকে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত বেতন ও ভাতদি বাবদ ১২ লাখ ১২ হাজার ৬৩৬ টাকা অবৈধভাবে উত্তোলন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোঃ মোস্তাফিজ ভুইয়া বলেন, দুদকের কর্মকর্তারা থানা পুলিশের সহ যোহযোগিতায় পেকুয়া সাব-রেকিস্ট্রার কার্যালয় থেকে তাকে (পরিতোষ কুমার দাস কে) গ্রেপ্তার করে। তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সোর্পদ করা হয়েছে।

No comments:

Post a Comment