অল্প কিছু দিনের মধ্যেই পর্দা উঠতে যাচ্ছে
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠান সেপ্টেম্বর ইভেন্টের।
আগামী ৭ সেপ্টেম্বর ইভেন্টটি অনুষ্ঠিত হবে। অ্যাপলের এই ইভেন্টকে ঘিরে
ইতোমধ্যে নানা জল্পনা-কল্পনার কথা শোনা যাচ্ছে। অ্যাপল প্রতি বছরই আইফোনের
নতুন মডেল নিয়ে উপস্থিত হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বার্ষিক ছুটির
মওসুমে। লিখেছেন আহমেদ ইফতেখার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বিল
গ্রাহাম সিভিক মিলনায়তনে ৭ সেপ্টেম্বর নতুন আইফোনসহ বেশ কিছু প্রযুক্তিপণ্য
উন্মোচন করবে অ্যাপল। ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ
সম্মেলনে উপস্থিত থাকার জন্য এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে আমন্ত্রণপত্র
পাঠিয়েছে অ্যাপল। আইফোনের সাথে নতুন সংস্করণের অ্যাপল ওয়াচ উন্মোচন করা হতে
পারে। এ ইভেন্টে অ্যাপল ওয়াচ২ আর নতুন ম্যাকবুক প্রো আনা হতে পারে বলেও
বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। এই ইভেন্টের মূল আকর্ষণ ধরা হচ্ছে নতুন
আইফোন। অ্যাপলের পক্ষ থেকে নতুন আইফোনের নাম যা-ই দেয়া হোক না কেন, প্রথা
অনুযায়ী এটির নাম ‘আইফোন৭’-ই হওয়ার কথা। বাহ্যিক দিক থেকে আইফোন৭-এ খুব
বেশি পরিবর্তন আনা হবে না বলেও ধারণা করা হচ্ছে। গত বছরের মতোই এবারো
আইফোন৭ দু’টি মাপে উন্মোচন করা হতে পারে। যথারীতি একটির পর্দা হবে ৪.৭
ইঞ্চি ও আইফোন৭ প্লাস মডেলের পর্দার মাপ হবে ৫.৫ ইঞ্চি। ছোট পর্দার
আইফোন৭-এ বড় ক্যামেরা লেন্স ব্যবহার করা হতে পারে। আর আইফোন৭ প্লাস মডেলে
ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হবে বলে গুজব রয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন যেটি
ধারণা করা হচ্ছে, সেটি হতে পারে এতে কোনো হেডফোন জ্যাক রাখা হবে না।
হেডফোন
জ্যাকের পরিবর্তে ফোনের লাইটনিং কানেক্টর অথবা ব্লুটুথের মাধ্যমে হেডফোন
সংযুক্ত করার ব্যবস্থা রাখা হতে পারে। এক্ষেত্রে নতুন ওয়্যারলেস হেডফোনও
উন্মোচন করতে পারে অ্যাপল। আইফোন৭-এ হোম বাটন পরিবর্তন করা হতে পারে। চাপ
দেয়া বাটনের পরিবর্তে চাপ সংবেদনশীল বাটন দেয়া হবে এতে। ম্যাকবুকের নতুন
টাচপ্যাডের মতো এতে কোনো নড়াচড়া করার মতো বাটন রাখা হবে না বলে ধারণা করা
হচ্ছে। নতুন আইফোনে টাচ আইডির পরিবর্তে এবার সরাসরি বায়োমেট্রিক পদ্ধতিতে
শনাক্তকরণ প্রক্রিয়ার ব্যবহার দেখা যেতে পারে। ব্যবহারকারীরা নির্ধারিত টাচ
আইডির জায়গায় চাপ দেয়া মাত্রই মৃদু কম্পন অনুভব করবেন। এবার নতুন গাঢ় নীল
রঙে আসতে পারে আইফোন৭। নতুন অ্যাপল ওয়াচে বড় কোনো পরিবর্তন আনা হবে না।
তবে, নতুন ম্যাকবুকে বড় পরিবর্তন আনার বিষয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।
হার্ডওয়্যারের পাশাপাশি বেশ কিছু সফটওয়্যার আপডেটের ঘোষণা আসতে পারে এ
অনুষ্ঠানে। এ বছরের জুনে ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে আইওএস ১০, ম্যাকওএস
সিয়েরা, টিভিওএস এবং ওয়াচএস৩-এর ঘোষণা দেয় অ্যাপল। এই ইভেন্টে এসব
সফটওয়্যারগুলো অফিসিয়ালি উন্মোচন করার সম্ভাবনা রয়েছে। আগামী ৭
সেপ্টেম্বর উন্মোচিত নতুন বিলাসবহুল আইফোন বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর
থেকে। তবে ৯ সেপ্টেম্বর থেকে ফোনটি কেনার জন্য অগ্রিম বুকিং দেয়া যাবে।

No comments:
Post a Comment