Saturday, September 3, 2016

সাক্ষাতের জন্য মীর কাসেম আলীর পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ

মীর কাসেম আলী
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর সঙ্গে দেখা করার জন্য তাঁর পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের দেখা করতে বলা হয়েছে। এদিকে আজ সকাল থেকেই কাশিমপুর কারাগারের চারপাশে এবং বিশেষ করে কারা ফটকের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পোশাকে এবং সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দারা। কারা ফটকেও তল্লাশি করে নিয়মিত দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হচ্ছে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ৪০ নম্বর কনডেম সেলে রাখা হয়েছে মীর কাসেমকে।

No comments:

Post a Comment