Tuesday, September 27, 2016

চট্টগ্রামে বস্তি থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ের বাস্তুহারা কলোনি বস্তি থেকে কটি একে-২২ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
র‌্যাব জানায়, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর আইস ফ্যাক্টরি রোড-সংলগ্ন ওই বস্তিতে অভিযান চালিয়ে একটি একে-২২ রাইফেল, একটি এসএমজি, রাইফেলের দুটি ম্যাগজিন, ১৬টি রকেট ফ্লেয়ার ও চারটি রাম দা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বস্তিটি মাদক আখড়া হিসেবে পরিচিত। এলাকাটি র‌্যাবের নজরদারিতে ছিল।
>>>নয়া দিগন্ত

No comments:

Post a Comment