রাজশাহীতে জঙ্গি সন্দেহে কাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী
যুগান্তরকে বলেন, রাত সোয়া ৯টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাসা
থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আবু সায়েম (২৪) ও নওরোজ তালুকদার
(২৫)। এসময় নথিপত্র ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে। গোয়েন্দা পুলিশ
কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, তাদের মধ্যে
একজন কাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার কাছ থেকে আরবি ভাষার কিছু নথিপত্র
পাওয়া গেছে যা থেকে পুলিশ সন্দেহ করছে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত।

No comments:
Post a Comment